Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ডাকাত সন্দেহে ধৃত প্রৌঢ়

বর্ধমানে ডাকাত সন্দেহে ধৃত প্রৌঢ়
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: ডাকাত সন্দেহে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম শেখ নওশাদ। বর্ধমান থানারই বাজেপ্রতাপপুরের ডাঙাপাড়ায় তার বাড়ি। রবিবার সকালে বর্ধমান থানার গোদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আঁজিরবাগান এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের কাছ থেকে লাঠি, ভোজালি, রিভলভার, গুলি ও নাইলনের দড়ি উদ্ধার হয় বলে পুলিসের দাবি। রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে দলটি সেখানে জড়ো হয়েছিল বলে পুলিসের অনুমান। সেদিন দলের কয়েকজন পালিয়ে যায়। পলাতকদের মধ্যে নওশাদও ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৩০ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
সম্পর্কিত সংবাদ