সংবাদদাতা, বর্ধমান: ডাকাত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শেখ মিঠু ও শেখ ডালিম। বর্ধমান থানার দুবরাজদিঘি এলাকায় ধৃতদের বাড়ি। সোমবার ভোরে বর্ধমান থানার আঁজিরবাগান এলাকা থেকে তাদের ধরা হয়। দিনকয়েক আগে তেজগঞ্জ এলাকায় জাতীয় সড়কের পাশে একটি রাইসমিলের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের কাছ থেকে পাইপগান, গুলি, লোহার রড, লাঠি প্রভৃতি উদ্ধার হয় বলে পুলিসের দাবি। সেদিন দলের কয়েকজন পালিয়ে যায়। পলাতকদের মধ্যে মিঠু ও ডালিম ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিস।



