Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান ডিএসএকে হারাল কমবাইন্ড ডিস্ট্রিক্ট

বর্ধমান ডিএসএকে হারাল কমবাইন্ড ডিস্ট্রিক্ট
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: আন্তঃজেলা অনূর্ধ্ব-১৪ গার্লস ওয়ান ডে টুর্নামেন্টে বর্ধমান ডিএসএকে ৮ উইকেটে হারাল কমবাইন্ড ডিস্ট্রিক্ট ‘এ’ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টিম। বৃহস্পতিবার খেলাটি হয় বহরমপুর স্টেডিয়াম মাঠে। খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক এসেছিলেন। বহরমপুর স্টেডিয়াম মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হল ইন্টার ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব-১৪ গার্লস গ্রুপ ‘বি’ এর খেলা। মুর্শিদাবাদ ও মালদহ জেলা নিয়ে তৈরি হয়েছে কমবাইন্ড অনূর্ধ্ব-১৪ গার্লস ‘এ’ দল। কমবাইন্ড বি দলে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এছাড়া গ্রুপ বিতে রয়েছে বর্ধমান ও নদীয়া ডিএসএ দল। ৩৫ ওভারের খেলায় বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে মাঠে নেমে বর্ধমান ডিএসএ ২৭ ওভারে ১০ উইকেট হারিয়ে ৬৬ রান করে। বল হাতে কমবাইন্ড এ দলের শ্রুতি সিনহা একাই ৬টি উইকেট পায়। জয়ের জন্য ৬৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে কমবাইন্ড ‘এ’ দল। ১৮ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, টুর্নামেন্টে শুক্রবার মাঠে নামবে বর্ধমান ডিএসএ ও নদীয়া ডিএসএ। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ ‘বি’ এর ম্যাচগুলি এই মাঠে হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ