সংবাদদাতা, বর্ধমান: প্রত্যাশামতোই বর্ধমানে আয়োজিত চার দলীয় ভদ্রেশ্বর গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল মোহনবাগান সুপার জায়েন্ট। শনিবার বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে তারা কালীঘাট এমএসকে একমাত্র গোলে হারিয়ে দেয়। আইএসএলে মোহনবাগান দুর্দান্ত খেলছে। লিগ তালিকায় শীর্ষে অবস্থান করছে তারা। তবে, কলকাতা প্রিমিয়ার লিগে দল তেমন ভালো ফল করতে পারেনি। কলকাতা লিগে খেলা কয়েকজন এদিনের ম্যাচে দলে ছিলেন। স্রেফ মোহনবাগান নামের টানে এদিন বহু সমর্থক মাঠে হাজির হয়ে দলের জয় চেয়ে গলা ফাটিয়েছেন। পূর্ব বর্ধমান মেরিনার্সরা বিশাল দু’টি পতাকা নিয়ে গ্যালারিতে হাজির ছিলেন। মোহনবাগান জিতলেও দলের খেলা দেখে এদিন সমর্থকদের মন ভরেনি। সুহেল ভাটকে মাঠে নামতে দেখে গ্যালারিতে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। যদিও তিনি তাঁর নামের প্রতি সুবিচার করতে পারেননি। বাধ্য হয়ে কোচ তাঁকে তুলে নেন। সুহেলের জায়গায় নেমে মণিপুরী সেরটো নজর কাড়েন। জয়সূচক গোলটি তাঁর পা থেকে এসেছে।
Advertisement
প্রথমার্ধে দু’দল কিছুটা রক্ষণাত্মক খেলে। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য আক্রমণে ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। সেরটো নামার পর মোহনবাগানের আক্রমণের ঝাঁঝও বাড়ে। গোল পান সেরটো।
এদিনের ম্যাচ উচ্চমানের না হওয়ার জন্য মাঠ অনেকটাই দায়ী। আয়োজকরা কয়েকদিনের চেষ্টায় মাঠটিকে কিছুটা খেলার যোগ্য করেছেন ঠিকই। তবে, ভালো ম্যাচের উপযুক্ত নয় স্পন্দনের মাঠ। শক্ত মাটি এবং মাঠের বহু জায়গায় গর্তে মাটি ফেলার কারণে বলের বাউন্স অসমান হচ্ছে। বল নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছে ফুটবলারদের। এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন আইএফএ–র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার দেবাশিস কোনার প্রমুখ। কাল, সোমবার প্রতিযোগিতার ফাইনালে মোহনবাগান মুখোমুখি হবে মহামেডানের। সেদিন গ্যালারি ভরে উঠবে বলে আয়োজকদের আশা।