সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদে ছাদ থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম সোনামণি হেমব্রম(৬৪)। দিনকয়েক আগে ছাদ থেকে আচমকা তিনি পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
Advertisement
আউশগ্রামে কীটনাশক খেয়ে মৃত্যু: আউশগ্রাম থানার মিরসা গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম দামো বাগদি(৩৩)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু: ভাতার থানার কুলনগরে মোটরভ্যান উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম আদিত্য দাস(১৯)। মঙ্গলকোট থানার যজ্ঞেশ্বরডিহিতে তাঁর বাড়ি। তিনি পেশায় সাউন্ড অপারেটর ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সাউন্ডের কাজ সেরে মোটরভ্যানে চেপে আরও কয়েকজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। কুলনগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরভ্যানটি উল্টে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, কালনা থানার রাধানগরের দুলেপাড়া এলাকায় মোটরভ্যানের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম বীরেন দুর্লভ(৩৯)। দুলেপাড়াতেই তাঁর বাড়ি।