Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আধিকারিকের বিরুদ্ধে পোস্টার, শোরগোল

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আধিকারিকের বিরুদ্ধে পোস্টার, শোরগোল
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এক আধিকারিকের বিরুদ্ধে পোস্টার পড়ায় শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার রাতে পোস্টারটি সকলের নজরে আসে। সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওই পোস্টারটি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আর্থিক তছরুপে অভিযুক্ত ওই আধিকারিকের শাস্তি চাই। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ওই আধিকারিকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের দূরত্ব তৈরি হয়েছে। তার জেরেই এমন ঘটনা হয়েছে। এক আধিকারিক বলেন, কে বা কারা পোস্টার দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষর কাছে লিখিতভাবে জানানো যেতে পারে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ