Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যুবকের তাণ্ডব 

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যুবকের তাণ্ডব 
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভাতারের মানসিক ভারসাম্যহীন সেই যুবক এবার তাণ্ডব চালাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। শনিবার দুপুরে নিরাপত্তা রক্ষীদের বাধা এড়িয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ে। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীদের হেনস্তা করে। পরে ছ’তলা বিল্ডিং এর উপরে উঠে যায়। দমকল কর্মীরা অনেক বুঝিয়ে তাকে সেখান থেকে নামায়। বর্ধমান থানার পুলিস এসে তাকে আটক করে নিয়ে যায়।  
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই যুবক ভাতারের বিধায়কের অফিসে ঢুকেও তান্ডব চালিয়েছিল। পুলিস বাধা দিতে এলে তাঁদেরকে মারধর করে। চিকিৎসার জন্য তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার বিকালে সেখান থেকে আচমকা সে উধাও হয়ে যায়।  পুলিসের দাবি ওই যুবক মানসিক ভারসাম্যহীন। 
সম্পর্কিত সংবাদ