Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে বিনা টেন্ডারে গাড়ি ব্যবহারের অভিযোগ সরকারি আধিকারিকের বিরুদ্ধে

বর্ধমানে বিনা টেন্ডারে গাড়ি ব্যবহারের অভিযোগ সরকারি আধিকারিকের বিরুদ্ধে
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বিনা টেন্ডারে গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে সেচদপ্তরের দামোদর ক্যানাল রেভিনিউ ডিভিশনের অফিসারের বিরুদ্ধে। কোনওরকম টেন্ডার ছাড়াই তিনি গাড়ি ভাড়া করেছেন বলে অভিযোগ। এনিয়ে প্রশাসনের নানা মহলে অভিযোগ জমা পড়েছে। অভিযোগ পেয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দামোদর ইরিগেশন সার্কেলের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার গাড়ির বিষয়ে বিভিন্ন তথ্য জমা দেওয়ার জন্য রেভিনিউ অফিসারকে নির্দেশ দিয়েছেন। সাতদিনের মধ্যে তা জমা করতে বলা হয়েছে। পাশাপাশি ট্রেজারি অফিসারকেও চিঠি দিয়ে গাড়ি ভাড়ার বিল না মেটানোর জন্য বলেছেন সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার। বিষয়টি নিয়ে দপ্তরে শোরগোল পড়ে গিয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রেভিনিউ অফিসার। তিনি বলেন, বিনা টেন্ডারে গাড়ি ভাড়া করা যায়। অনেক সরকারি অফিসে এভাবে গাড়ি ভাড়া করা হয়। সব কাগজপত্র ঠিকঠাক আছে এমন গাড়ি পাওয়া যায় না। তাছাড়া কমার্শিয়াল গাড়ি এখন কেউ রাখতে চায় না। আমার কাছে যা জানতে চাওয়া হয়েছিল, তার জবাব দিয়েছি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ