Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে বাংলা দলের ফুটবলার রবি হাঁসদাকে সংবর্ধনা

বর্ধমানে বাংলা দলের ফুটবলার রবি হাঁসদাকে সংবর্ধনা
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সোমবার বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্তোষ ট্রফি জয়ের কাণ্ডারী বাংলা ফুটবল দলের খেলোয়াড় রবি হাঁসদাকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন টাউনহলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ অন্যান্যরা। জেলাশাসক আয়েশা রানি এ বলেন, রবি হাঁসদা আমাদের সারা বাংলার গর্ব। তাঁকে দেখে অন্যান্যরা উৎসাহিত হবেন। পুলিস সুপার সায়ক দাস বলেন, রবির ক্যারিশমা সারা দেশ দেখেছে। বিভিন্ন ব্লকে ফুটবলের ক্যাম্প রয়েছে। আমরা চাইব রবি তাঁদের উৎসাহিত করুক। 
Advertisement
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রবি প্রত্যন্ত গ্রামে থেকে যেভাবে নিজের প্রতিভা তুলে ধরেছে তাতে তাঁকে বাহবা দিতে হয়। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে তিনি উঠে এসেছেন। প্রতিভা বিকাশের ক্ষেত্রে দারিদ্র কোনও বাধা হতে পারে না তা তিনি দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলার পরিকাঠমো উন্নত করেছেন। 
বিশিষ্টজনেদের কাছে থেকে সংবর্ধিত হয়ে এদিন রবি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, আগামী দিনে আমাদের দল বিশ্বকাপ খেলবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা তাঁর প্রশংসা করেন। 
সম্পর্কিত সংবাদ