Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ভোটার তালিকা যাচাই তৃণমূলের

বর্ধমানে ভোটার তালিকা যাচাই তৃণমূলের
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের নির্দেশের পর রবিবার থেকেই ময়দানে নামল তৃণমূলের নেতা এবং কর্মীরা। এদিন বিভিন্ন ব্লকের নেতারা ভোটারদের বাড়ি বাড় যান। এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে তালিকা যাচাই করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, বুথস্তরের নেতাদেরও ভোটার তালিকা দেখার জন্য বলা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলে জেলা নেতৃত্বকে জানানোর জন্য বলা হয়েছে। যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার বলেন, লাগাতার অভিযান চলবে। আমাদের দলের কর্মীরা প্রতিটি ভোটারের বাড়িতে যাবেন। কোথাও মৃত ব্যক্তির নাম তালিকায় রয়েছে কিনা সেটা দেখা হবে। এছাড়া বাইরের কারও নাম নথিভুক্ত হয়েছে কিনা তাও তাঁরা খোঁজ নিয়ে দেখবেন। আউশগ্রাম-১, বর্ধমান, মেমারি-১ সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ