Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ভোটার তালিকা সংশোধনে গুরুত্বের নির্দেশ তৃণমূল কংগ্রেসের

বর্ধমানে ভোটার তালিকা সংশোধনে গুরুত্বের নির্দেশ তৃণমূল কংগ্রেসের
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সমস্ত নেতাকে ভোটার তালিকা সংশোধনের কাজ গুরুত্ব দিয়ে করতে হবে। রবিবার বর্ধমানে জেলা কমিটির বৈঠকে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এমনই নির্দেশ দিয়েছেন। এদিন ব্লক সভাপতি, বিধায়ক, সাংসদ ও সমস্ত শাখা সংগঠনের সভাপতিদের বৈঠকে ডাকা হয়েছিল। ১২ নভেম্বর থেকে কাজ শুরু করতে হবে। কবে কোথায় বিশেষ শিবির হবে-সেটাও জানানো হয়েছে। বৈঠকে আবাস যোজনা নিয়েও আলোচনা হয়। কয়েকজন নেতা অভিযোগ তোলেন, কিছু যোগ্য উপভোক্তার নাম তালিকা থেকে বাদ গিয়েছে। যারা উপযুক্ত নন, তাদেরও কেউ কেউ তালিকায় থেকে যাচ্ছে। বিষয়টি জেলা নেতৃত্বকে দেখতে বলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ