Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ভারত সংস্কৃতি উৎসব জমজমাট

বর্ধমানে ভারত সংস্কৃতি উৎসব জমজমাট
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানে জমে উঠেছে ভারত সংস্কৃতি উৎসব। বিভিন্ন এলাকা থেকে সংস্কৃতিপ্রেমীরা বৃহস্পতিবারের অনুষ্ঠান উপভোগ করেছেন। বিকেলে ‘আয়না’ এবং ‘সৃজনী’র পরিচালনায় সমবেত সঙ্গীতে শ্রোতারা মুগ্ধ হন। পরে রবীন্দ্র, নজরুল, আধুনিক এবং লোকসঙ্গীতের আয়োজন করা হয়। উপ শাস্ত্রীয় সঙ্গীত, সেতার এবং তবলা এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। রাতে নৃত্যের অনুষ্ঠান আয়োজন করা হয়। নৃত্যের তালে তালে, নৃত্য মঞ্জরী, প্রতিভা কালচারাল সেন্টার, নিক্কন, মেঘদীপ ডান্স অ্যাকাডেমি, ভরত কলামঞ্জরী গ্রুপ অনুষ্ঠান মাতিয়ে তোলে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ