সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের তেলিপুকুর এলাকায় শ্বশুরবাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘরে বাঁশের কাঠামোয় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতার নাম রূপা বাগদি(২৬)। তেজগঞ্জে তাঁর বাপেরবাড়ি। তাঁর দুই ছেলে-মেয়ে আছে। বাপেরবাড়ির লোকজনের দাবি, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন। এবিষয়ে বর্ধমান থানায় বাপেরবাড়ির তরফে লিখিত অভিযোগ করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিস।
Advertisement
বাজেপ্রতাপপুরে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু: বর্ধমান থানার বাজেপ্রতাপপুরের সুভাষপল্লি মাঠপাড়া এলাকায় এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম লখিন্দর লেট(৫৫)। মঙ্গলবার সকালে ঘরে বাঁশের কাঠামোয় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। ইদানীং তাঁর শারীরিক সমস্যা বেড়ে যায়। রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মঘাতী হয়েছেন।
বর্ধমানে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু: বর্ধমান থানার মাটিয়ালে এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম লিলি খাতুন মির্জা(১০)। সে মাটিয়াল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে গ্রামেরই পুকুরে সে মাছ ধরতে যায়। তারপর থেকে তার জ্বর হয়। স্থানীয় চিকিৎসকের কাছে তার চিকিৎসা করানো হয়। সোমবার সে অসুস্থ হয়ে পড়ে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাতে সে মারা যায়। যদিও পরিবারের দাবি, সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্ত করিয়েছে পুলিস।
মঙ্গলকোটে যুবক আত্মঘাতী: মঙ্গলকোট থানার শিমুলিয়া গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম আব্বাস শেখ(২৯)। সোমবার সকালে বাজারে তিনি কীটনাশক খান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেলে তিনি মারা যান।
আউশগ্রামে অস্বাভাবিক মৃত্যু: আউশগ্রাম থানার মাঝেরগ্রামে কীটনাশক খেয়ে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সাগর ঘোষ(৪০)। সোমবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।