Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

বর্ধমানে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের বিধানপল্লিতে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাড়ির গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের নাম অশোক ঘোষ(৬৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। ইদানীং তাঁর শারীরিক সমস্যা বেড়ে যায়। রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন।
Advertisement
কাঞ্চননগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু: কাঞ্চননগরের ফকিরপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম গৌরাঙ্গ মণ্ডল(৩৯)। পরিবার সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তাঁর হদিশ মেলেনি। শুক্রবার কাঞ্চননগরের সায়েরপাড় এলাকা থেকে তাঁকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। মৃতের দাদা শ্যাম মণ্ডল বলেন, ভাইয়ের মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিস। 
সম্পর্কিত সংবাদ