Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ

বর্ধমানে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: ১৫দফা দাবিতে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন আইসিডিএস কর্মীরা। ২০২৫সালের পূর্ণাঙ্গ বাজেটে আইসিডিএস প্রকল্পে বরাদ্দ বাড়ানো, স্মার্টফোন দেওয়া, প্রতি মাসে নিয়মিত মোবাইল রিচার্জের টাকা ও ইনসেনটিভ দেওয়া সহ নানা দাবিতে তাঁরা এদিন বিক্ষোভ দেখান।
Advertisement
আইসিডিএস কর্মীদের অভিযোগ, আবাসের কাজের জন্য তাঁদের স্মার্টফোন দেওয়ার কথা থাকলেও তা এখনও দেওয়া হয়নি। যদিও অন্য রাজ্যে কেন্দ্রীয় সরকার স্মার্টফোন দিচ্ছে। কিন্তু এই রাজ্যে বঞ্চনা করা হচ্ছে। এছাড়া, আইসিডিএস কর্মী ও সহায়িকাদের স্থায়ীকরণ, কর্মীদের তৃতীয় ও সহায়িকাদের চতুর্থ শ্রেণির কর্মচারীর স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ন্যূনতম মজুরি, গ্র্যাচুইটি ও পেনশনের দাবিতেও আইসিডিএস কর্মীরা সরব হয়েছেন। ২০১৪ সালের পর থেকে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদেরও অবসরকালীন ভাতা দেওয়ার দাবি এদিন তোলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ