Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫

বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: আগ্নেয়াস্ত্র ও গুলি সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। পুলিস জানিয়েছে, সোমবার গভীর রাতে তেজগঞ্জ এলাকায় জাতীয় সড়কের পাশে একটি রাইসমিলের কাছে নির্জন জায়গায় বেশ কয়েকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই পাঁচজনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, লোহার রড, লাঠি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতদের মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে দু’জনের পাঁচদিন পুলিসি হেপাজত ও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
Advertisement
প্রতিবেশীকে মারধরে যুবক ধৃত: গালিগালাজের প্রতিবাদ করায় প্রতিবেশীকে লাঠি দিয়ে মাথায় আঘাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। গলসি থানার পিলগ্রামে তার বাড়ি। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান আদালতে পেশ করা হলে জামিন মঞ্জুর করেন সিজেএম।
Advertisement
সম্পর্কিত সংবাদ