Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক  

বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম রঞ্জন হাজরা ওরফে বাবু। বর্ধমান থানার বড়নীলপুরের নতুনপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, বুধবার রাতে বর্ধমান শহরের খোসবাগান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সে। তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। তল্লাশিতে ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি।
Advertisement
সম্পর্কিত সংবাদ