Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে আবর্জনা তোলার গাড়ি অকেজো, ঠিক করার দাবি কাউন্সিলারদের

বর্ধমানে আবর্জনা তোলার গাড়ি অকেজো, ঠিক করার দাবি কাউন্সিলারদের
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আবর্জনা তোলার জন্য বর্ধমান শহরের সমস্ত ওয়ার্ডেই গাড়ি দেওয়া হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি বেহাল হয়ে রয়েছে। বোর্ড মিটিংয়ে সেগুলি ঠিক করার দাবি তুললেন কাউন্সিলাররা।  পুরসভা সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে বোর্ড মিটিংয়ে শহরের একাধিক পরিষেবা নিয়ে কাউন্সিলাররা প্রশ্ন তোলেন। শহরের বেহাল রাস্তাগুলিও  সংস্কার করা উচিত বলে তাঁরা জানিয়েছেন। এছাড়া ওই গাড়িগুলি বিকল হয়ে থাকায় সাফাইয়ের কাজেও সমস্যা হচ্ছে। এক কাউন্সিলার বৈঠকে বলেন, বেশিরভাগ গাড়ির চাকা খারাপ হয়ে রয়েছে। সেগুলি ঠিক করতে বেশি টাকা দরকার হবে না। অল্প কিছু টাকা বরাদ্দ করলেই সাফাইয়ের কাজ ভালোভাবে হবে। পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, শহরে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য সবরকম বন্দোবস্ত করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ