Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ৫১ হাজার টাকা কেড়ে নেওয়ায় ধৃত ১

বর্ধমানে ৫১ হাজার টাকা কেড়ে নেওয়ায় ধৃত ১
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মহিলাদের ঋণ দেওয়া সংস্থার কর্মীর কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম বিজয় পাসি। বর্ধমান শহরের রাধানগরের পাসিপাড়ায় তার বাড়ি। সেখান থেকেই বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে দু’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন সিজেএম। পুলিস সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর থানার শুশুনিয়ার বাসিন্দা বিক্রম প্রামাণিক একটি ঋণদান সংস্থার বর্ধমান ব্রাঞ্চে কাজ করেন। সংস্থাটি মহিলাদের ঋণ দেয়। বিক্রম ঋণের কিস্তির টাকা সংগ্রহ করেন। বুধবার তিনি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে রাধানগর পাড়ায় যান। সেখানে তাঁকে মারধর করে তাঁর কাছ থেকে ৫১ হাজার ৭৫০ টাকা বিজয় কেড়ে নেয় বলে অভিযোগ। ঘটনার দিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ