সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রামপঞ্চায়েতে বাংলার বাড়ি তালিকা অনুমোদন সহ একাধিক বিষয় নিয়ে সাধারণ সভা হল। শুক্রবার তৃণমূল পরিচালিত এই গ্রামপঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মন, উপপ্রধান কল্যানী রায় সহ গ্রামপঞ্চায়েতের কর্মীরা উপস্থিত ছিলেন। শাসকদলের পঞ্চায়েত সদস্যরা উপস্থিত থাকলেও ছিলেন না বিরোধী বিজেপি পঞ্চায়েত সদস্যরা। বিজেপির দাবি, এর আগে গ্রামপঞ্চায়েতের সভায় গিয়ে অনেককে হেনস্তা হতে হয়েছে। বিডিও ও এসডিওকে জানিয়েও লাভ হয়নি। একারণে এদিন কেউ সভায় যাননি। এব্যাপারে তৃণমূলের গ্রামপঞ্চায়েত প্রধান বলেন, এদিন বাংলার বাড়ির তালিকা অনুমোদন সহ বেশকয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিংহভাগ গ্রামপঞ্চায়েত সদস্য সহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি শেখর রায় বলেন, আমাদের গ্রামপঞ্চায়েত সদস্যরা এদিন সাধারণ সভায় যাননি। এর আগে গ্রামপঞ্চায়েত সভায় গিয়ে গ্রামপঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য হেনস্তা হয়েছিলেন।



