নিজস্ব প্রতিনিধি, মালদহ: এবার বিরোধীদের দাঁত ভেঙে জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি দিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। সিপিএম সহ বিরোধীদের চরম হুঁশিয়ারি দিয়ে মালতীপুরের বিধায়ক তথা জেলা সভাপতি বলেন, মুখ দিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা কেউ করে তাহলে সেই মুখের বত্রিশটা দাঁত ভেঙে দেব। জিভ ছিঁড়ে বাইরে ফেলে দেব।
Advertisement
রাজ্যের বিধানসভা উপ নির্বাচনে ছ’টির মধ্যে ছ’টি আসনেই জিতেছে তৃণমূল। রবিবার তৃণমূলের জেলা কার্যালয়ের বাইরে সবুজ আবির খেলে জয়োল্লাস করে তৃণমূলের জেলা নেতৃত্ব। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন রহিম বক্সি। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের নানা ধরনের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে ছ’টি আসনই মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছে। সিপিএম নোটার থেকেও কম ভোট পেয়েছে।
এর আগেও আরজিকর কাণ্ড থেকে শুরু করে গঙ্গা ভাঙন ইস্যুতে বিরোধীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল রহিম বক্সিকে। বারবার বিরোধীদের চরম হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছেন এই তৃণমূল নেতা। যদিও বিরোধীদের দাবি, এটা তাঁর প্রচারে থাকার কৌশল।