Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বারোবিশায় বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

বারোবিশায় বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বারোবিশার রায়পাড়ায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় বারোবিশা ফাঁড়ির পুলিস। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুরেশ বর্মন(৬৭)। বৃহস্পতিবার রাতে বাড়ির লোকজন বারোবিশা কালীপুজোর মেলায় গিয়েছিলেন।  মাঝরাতে বাড়ি ফিরে সুরেশ বর্মনকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। রাতেই পুলিস দেহ উদ্ধার করে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে। মৃতের ছেলে কালাচাঁদ বর্মন বলেন, কেন এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না। আমরা মেলায় গিয়েছিলাম। ফিরে এসে দেখি, বাবা ঝুলন্ত অবস্থায় রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ