Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বারোবিশায় আইনি সচেতনতা শিবির

বারোবিশায় আইনি সচেতনতা শিবির
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার কুমারগ্রাম ব্লকের বারোবিশায় আইনি সচেতনতা শিবির হল। আলিপুরদুয়ার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় ওই শিবিরটি হয়। উল্লেখ্য, বারোবিশায় বিবেকানন্দ ক্লাবের ব্যবস্থাপনায় বারোবিশা হাইস্কুল মাঠে ৫৫তম বর্ষ কালীপুজো উপলক্ষ্যে মেলা হচ্ছে। ওই মেলার সাংস্কৃতিক মুক্তমঞ্চে আইনি সচেতনতা শিবিরটি হয়। এতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ পরেশচন্দ্র কর্মকার। আইনি সচেতনতা শিবিরে সাধারণ মানুষকে আইনি বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়েছে। সাধারণ মানুষ কীভাবে, কোথায় আইনি পরিষেবা পাবেন, সেসব বিষয়ে শিবিরে বিস্তারিত আলোচনা করেন বিচারকরা। বাল্যবিবাহ, শিশুশ্রম সহ অন্যান্য বিষয়েও সচেতন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ