সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বারোবিশার বিবেকানন্দ ক্লাবের ঐতিহ্যবাহী কালীপুজোর মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার সন্ধ্যায় ফিতে কেটে মেলার উদ্বোধন হয়। এরপর মেলার মুক্তমঞ্চের উদ্বোধন হয়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহাচৌধুরী, বারোবিশা হাইস্কুলের প্রধান শিক্ষক বিমলকুমার বসুমাতা, ভল্কা-বারোবিশা ১ পঞ্চায়েতের প্রধান অনিমা রায় সহ অন্যরা। বিবেকানন্দ ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করকুমার ঘোষ বলেন, বারোবিশা হাইস্কুল মাঠে ১৪ দিনের মেলা অনুষ্ঠিত হবে। মুক্তমঞ্চে প্রতিদিনই বিভিন্ন লোকসাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।



