Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বারোবিশায় নতুন পিকনিক স্পট

বারোবিশায় নতুন পিকনিক স্পট
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের বারোবিশার পূর্ব চকচকায় রায়ডাক-২ নদী তীরে নতুন একটি পিকনিক স্পটের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন, ভল্কা-বারোবিশা ১ পঞ্চায়েতের প্রধান অনিমা রায়, উপপ্রধান রাজীব তির্কি সহ অন্যরা। নাম দেওয়া হয়েছে রায়ডাক-২ পিকনিক স্পট। নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে নৌকা বিহারের আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বলেন, উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ