Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বারোবিশায় দোকানে আগুন

বারোবিশায় দোকানে আগুন
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বারোবিশায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে বারোবিশা চৌপথি সংলগ্ন জোড়াই রোডে ব্যবসায়ী স্বপন রায়ের ঘড়ি ও চশমার দোকানে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারোবিশা দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দোকানের ভিতরে সবকিছু পুড়ে যায়। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ