Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বরাবাজারে পুরনো বিবাদের জেরে মারধরের অভিযোগ

বরাবাজারে পুরনো বিবাদের জেরে মারধরের অভিযোগ
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার বরাবাজার থানার ভাগাবাঁধ গ্রামে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় জখম হন সত্যজিৎ পাত্র। তিনি এনিয়ে গ্রামেরই একই পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে সোমবার বরাবাজার থানায় লিখিত অভিযোগ করেন। পুলিস অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।  সত্যজিতের অভিযোগ, গত রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ তিনি গ্রামের কালী মন্দিরে গিয়েছিলেন। সেই সময় পুরনো আক্রোশের জেরে গ্রামেরই পাঁচজন তাকে ঘিরে ধরে। কিল, ঘুষি ও চড় মারে। তাঁকে হুমকিও দেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ