Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বরাবাজারে গ্রেপ্তার ২  

বরাবাজারে গ্রেপ্তার ২
 
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: দুই পরিবারের ঝামেলার ঘটনায় বরাবাজার থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শক্তিপদ মাহাত ও নিমাই মাহাত। তাদের বাড়ি দামড়া বাইদ গ্রামে। বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দামড়া বাইদ গ্রামে দু’টি পরিবারের মধ্যে ঝামেলা হয়। একটি পরিবার তাদের বাইকে ভাঙচুরের অভিযোগ আনে। অন্য পরিবারের তরফে তাদের বাড়ির মহিলার উপর অত্যাচারের অভিযোগ তোলা হয়। এ নিয়ে দু’টি পরিবার বরাবাজার থানায় লিখিত অভিযোগ জানায়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ