Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমে ফের বোমা উদ্ধার

বীরভূমে ফের বোমা উদ্ধার
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূম জেলায় ফের একবার বোমা উদ্ধার হল। এবার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বাবুপুর জঙ্গল এলাকা থেকে চারটি বোমার হদিশ মিলেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাজনগর থানার পুলিস অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে বোমাগুলি উদ্ধার করে। পুলিস জানিয়েছে, একটি বালতিতে ওই চারটি বোমা রাখা ছিল। বোমা উদ্ধারের পরই তড়িঘড়ি ঘটনাস্থলটি ঘিরে দেওয়া হয়। সেইসঙ্গে বম্ব স্কোয়ার্ডকেও খবর দেওয়া হয়। এদিনই সেগুলি বম্ব স্কোয়ার্ডের তরফে নিষ্ক্রিয় করা হয়। তবে বোমাগুলি কে বা কারা সেখানে রেখেছে তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও ওই বোমাগুলি মজুতের পেছনে সঠিক কী উদ্দেশ্যে ছিল তাও অজানা রয়েছে। সেক্ষেত্রে পুলিস তদন্ত শুরু করেছে।  • নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ