Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূম জেলাজুড়ে বীরসা মুন্ডার জন্মদিবস পালিত

বীরভূম জেলাজুড়ে বীরসা মুন্ডার জন্মদিবস পালিত
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূম জেলাজুড়ে শুক্রবার বীর বিরসা মুণ্ডার ১৫০তম জন্মদিবস মর্যাদার সঙ্গে পালিত হল। সিউড়িতে সিধু-কানহু মঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মনোজ্ঞ অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য ভার্চুয়ালি সম্প্রসারণ করা হয়। এর পাশাপাশি রাজনগর, ইলামবাজার, মহম্মবাজার সব জায়গাতেই আদিবাসীরা এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করেন।
Advertisement
এদিন সিউড়িতে জেলাশাসক বিধান রায়, সভাধিপতি কাজল শেখ, সংসদ সদস্য অসিত মাল, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিধায়ক বিধান মাজি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও এদিন আদিবাসী কৃতী পড়ুয়াদের সম্মানিত করা হয়। সিধু-কানহু মঞ্চ চত্বরে আদিবাসীদের হস্তশিল্প নিয়ে মেলাও বসেছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের আদিবাসী মিউজিয়ামটিও খুলে দেওয়া হয়।  জেলাশাসক বলেন, এই জেলার আদিবাসী ভাইবোনদের অগ্রগতির জন্য জেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। বীর বিরসা মুণ্ডার জন্মদিবসও যথাযথ শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
সম্পর্কিত সংবাদ