Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূম জেলা দশম জঙ্গল মহল উৎসব শুরু

বীরভূম জেলা দশম জঙ্গল মহল উৎসব শুরু
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: আজ সোমবার নলহাটি-১ ব্লকের চামটিবাগান পোধরা খেলার মাঠে বীরভূম জেলা দশম জঙ্গল মহল উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়াও সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন। মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠান চলবে।
Advertisement
জানা গিয়েছে, গ্রামীণ হস্তশিল্প কারিগরি হাটের আদলে উৎসব প্রাঙ্গণটি তৈরি করা হয়েছে। স্টলগুলিতে জঙ্গল মহলের গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া রয়েছে। উৎসবে আদিবাসীদের মধ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতনতাও বাড়িয়ে তোলা হবে।
নলহাটি-১ ব্লকের বিডিও সৌরভ মেহেতা বলেন, প্রথম দিন আদিবাসীদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরের দিন হাঁড়ি ভাঙা, তিরন্দাজি, শালপাতা সেলাই, কলসি মাথায় দৌড় সহ নানা খেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও কারিগরি হাটের আয়োজন করা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ