Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমে ১৭ জনকে আর্থিক সাহায্য

বীরভূমে ১৭ জনকে আর্থিক সাহায্য
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জেলা কালেক্টরেট ওয়েলফেয়ার ফান্ড থেকে চলতি বছরে ১৭ জনকে আর্থিক সাহায্য করেছে জেলা প্রশাসন। জেলার এই ১৭ জন বাসিন্দাকে এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। কেউ হয়তো ক্যান্সার আক্রান্ত, কেউ উচ্চশিক্ষার জন্য ফর্ম ফিল আপের টাকা পাচ্ছেন না, কেউ আবার চিকিৎসার জন্য নূন্যতম অর্থটুকু যোগাড় করতে পারছেন না। তাঁদের পাশে দাঁড়াচ্ছে জেলা প্রশাসন। প্রত্যেককে একবার সর্ব্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। এখনও বেশ কিছু আবেদন যাচাই করা বাকি। জেলাশাসক বিধান রায় বলেন, জেলার বাসিন্দারা খুব আর্থিক সমস্যায় পড়লে জেলা কালেক্টরকে চিঠি লেখেন সাহায্যের জন্য। আমরা সেই আবেদন বিভিন্ন ভাবে যাচাই করি। তারপর সেই ভিত্তিতে আর্থিক সাহায্য করা হয়ে থাকে। জেলা কালেক্টরের যে ওয়েলফেয়ার তহবিল রয়েছে সেখান থেকেই এই টাকাটা দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ