Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের

২০২২ সালের নির্বাচনে হেরে গিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী তথা বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করতে ও জনগণের রায়ে বদলে দেওয়ার ষড়যন্ত্র করেন জাইর বলসোনারো।

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

রিও ডি জেনেরিও, ১২ সেপ্টেম্বর: ২০২২ সালের নির্বাচনে হেরে গিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী তথা বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করতে ও জনগণের রায়ে বদলে দেওয়ার ষড়যন্ত্র করেন জাইর বলসোনারো। সেনা অভ্যুত্থান হয় তাঁর নির্দেশেই। এমনটাই ছিল অভিযোগ। যার ভিত্তিতে ব্রাজিলের সর্বোচ্চ আদালতে দায়ের হয় মামলা। প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ উঠে। তার সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। গতকাল, বৃহস্পতিবার (স্থানীয় সময়) ব্রাজিলের সুপ্রিম কোর্টের তরফে রায়ে জানানো হয় সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে দোষী বলসোনারো। শুধু তিনিই নন, বলসোনারোর মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী, সামরিক প্রধান সহ আরও সাতজনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁরা সকলেই দোষী সাব্যস্ত হয়েছেন।

Advertisement

সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন। সেনা অভ্যুত্থানের মামলায় দোষী সাব্যস্ত হয়ে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টকে ২৭ বছর তিন মাসের সাজাও ঘোষণা করেছে সর্বোচ্চ আদালত। এই মুহূর্তে গৃহবন্দি রয়েছেন বলসোনারো। সুপ্রিম কোর্টের এই রায়ে ক্ষুব্ধ তাঁর ছেলে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বর্তমান সরকার বিচার প্রক্রিয়ার এমন এক সংজ্ঞা দিচ্ছেন, যে বিচারের ফলাফল ঘোষণার আগেই সবার জানা ছিল।’ ব্রাজিলের সুপ্রিম কোর্টের রায়ে বিস্মিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ