Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইস্ট বেঙ্গলের পথে ব্রাজিলিয়ান মিগুয়েল

ইস্ট বেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের বসুন্ধরা কিংসে কোচিং করিয়েছেন অস্কার ব্রুজোঁ। স্প্যানিশ কোচের অধীনে পদ্মাপারের এক নম্বর দল হয়ে ওঠে বসুন্ধরা।

ইস্ট বেঙ্গলের পথে ব্রাজিলিয়ান মিগুয়েল
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের বসুন্ধরা কিংসে কোচিং করিয়েছেন অস্কার ব্রুজোঁ। স্প্যানিশ কোচের অধীনে পদ্মাপারের এক নম্বর দল হয়ে ওঠে বসুন্ধরা। সেই সাফল্যের নেপথ্যে ছিলেন দুই ব্রাজিলিয়ান রবসন ও মিগুয়েল ফেরেরা। অস্কারের পরামর্শে এবার ইমামি ইস্ট বেঙ্গলের পথে সেই মিগুয়েল। সূত্রের খবর ব্রাজিলিয়ান মিডিওর সঙ্গে ইতিমধ্যে কথা পাকা। ফিফার ট্রান্সফার উইন্ডো খুললে তাঁর নাম সরকারিভাবে ঘোষণা করবে লাল-হলুদ শিবির। বক্স টু বক্স মিডিও হিসেবে দারুণ দক্ষতা রয়েছে ২৫ বছরের এই ব্রাজিলিয়ানের। অস্কার ব্রুজোঁর অন্যতম ফেভারিট ফুটবলার তিনি। ইস্ট বেঙ্গলের ছন্নছাড়া মাঝমাঠের হাল ফেরাতে মিগুয়েলকে চেয়েছিলেন স্প্যানিশ কোচ। তাঁকে নিয়ে আশাবাদী হতেই পারে টিম ম্যানেজমেন্ট। শুধু মিগুয়েল নয়, বসুন্ধরার আরও এক ফুটবলারের সঙ্গেও কথা চালাচ্ছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক।

Advertisement

আইএসএলে গত কয়েকবছর ধারাবাহিক ব্যর্থতাই ইস্ট বেঙ্গলের সঙ্গী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানের সঙ্গে পাল্লা দেওয়া দূরের কথা, ক্রমশই পিছচ্ছে ইস্ট বেঙ্গল। দলের পারফরম্যান্সে প্রচণ্ড ক্ষুব্ধ সমর্থকরা। এমনকী রবীন্দ্র সদনে ইস্ট বেঙ্গলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিরক্তি প্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। লগ্নিকারী সংস্থার কর্তারাও অস্বস্তিতে পড়েন। যাইহোক, আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যে হেড অব ফুটবল হিসেবে নিয়োগ করা হয়েছে থংবই সিংটোকে। ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন অভিজ্ঞ কোচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ