Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিয়ার থেকে ৫০ হাজার কোটি আয় কেন্দ্রীয় সরকারের

বিয়ার থেকে ৫০ হাজার কোটি আয় কেন্দ্রীয় সরকারের
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ভারতের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিয়ার! ২০২৩ সালে এই শিল্প থেকে দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে এক লক্ষ কোটি টাকা। রাজকোষে কর বাবদ জমা পড়েছে ৫০ হাজার কোটি টাকার বেশি। সেইসঙ্গে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ । এমনই জানানো হয়েছে অক্সফোর্ড ইকনমিক্স-এর একটি রিপোর্টে।
Advertisement
ওই স্বতন্ত্র আর্থিক উপদেষ্টা সংস্থার রিপোর্ট অনুযায়ী, ওই বছর বিয়ার শিল্প থেকে সরাসরি ৯২ হাজার ৩২৪ কোটি টাকা যুক্ত হয়েছে দেশের অর্থনীতিতে। অনুসারী ক্ষেত্র থেকে পরোক্ষে এসেছে ৫২ হাজার ২৩৯ কোটি টাকা। শুধুমাত্র বিয়ার থেকে আবগারি শুল্ক সহ বিভিন্ন কর বাবদ ৫১ হাজার ৩৭৬ কোটি টাকা সরকারের কোষাগারে ঢুকেছে। মোট কর্মসংস্থানের সংখ্যা ১৩ লক্ষ। এর মধ্যে সরাসরি কাজের সুযোগ হয়েছে ৫.৪ লক্ষ। বিশেষজ্ঞদের মতে, বিয়ার সম্পূর্ণভাবে স্থানীয় পণ্য। ফলে যেখানে কারখানা তৈরি হয় তার আশপাশের এলাকার অর্থনীতিতে এর বিপুল প্রভাব পড়ে। বিয়ারের মূল কাঁচামাল হল বার্লি। কোম্পানিগুলি যা সংগ্রহ করে স্থানীয় বাজার থেকে। এজন্য প্রয়োজন হয় বড় বড় গুদামের। এই সব কর্মকাণ্ড ঘিরেও কাজের সুযোগ গড়ে ওঠে।
Advertisement
সম্পর্কিত সংবাদ