সংবাদদাতা, কালনা: কালনার ধাত্রীগ্রামে বাইক চুরির ২৪ঘণ্টার মধ্যেই কিনারা করল পুলিস। চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম জয়দেব বসাক। বাড়ি ধাত্রীগ্রামের ছোট স্বরাজপুরে। জেরায় সে বাইক চুরির কথা স্বীকার করেছে বলে পুলিসের দাবি। ধৃতকে শনিবার কালনা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ধাত্রীগ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বৈষ্ণব শুক্রবার বাড়ির সামনে বাইক রেখে ঘরে ঢোকেন। কিছুক্ষণ পর এসে তিনি বাইকটি দেখতে পাননি।



