সংবাদদাতা, কালিয়াগঞ্জ: সোশ্যাল মিডিয়ায় পরিচয়, পরে প্রেমপর্ব। পরিবারকে না জানিয়ে ঘর বেঁধেও টিকল না প্রেমিক-প্রেমিকার সংসার। বরং, প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে পুলিসের দ্বারস্থ হলেন এক তরুণী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জের লক্ষ্মীপুর গ্রামে। কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্তের মা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করেছে কালিয়াগঞ্জ থানার পুলিস। মূল অভিযুক্ত পলাতক।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, ৭মাস ধরে হেমতাবাদের সমাসপুরের বাসিন্দার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কালিয়াগঞ্জের এই তরুণীর। দু’মাস আগে যুবকের বাড়িতে দুজনে একসঙ্গে থাকা শুরু করে। কিছুদিন পর ওই তরুণীকে প্রেমিক ও তার পরিবারের লোক মারধর দিয়ে বাড়ি বের করে দেয় বলে অভিযোগ। উপায় না পেয়ে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিস। আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, তরুণীর গোপন জবানবন্দি নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে। মূল অভিযুক্ত এখনও পলাতক। অভিযুক্তের মা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী নিলাদ্রী সরকার বলেন, দুই অভিযুক্তকে শুক্রবার রায়গঞ্জ আদালতে পেশ করাহলে বিচারক ধৃতদের জামিন মঞ্জুর করেছেন।
রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী নিলাদ্রী সরকার বলেন, দুই অভিযুক্তকে শুক্রবার রায়গঞ্জ আদালতে পেশ করাহলে বিচারক ধৃতদের জামিন মঞ্জুর করেছেন।



