সংবাদদাতা, লালবাগ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূর সঙ্গে সহবাস এবং নগদ টাকা ও সোনার গহনা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ থানার পুলিস। ধৃতের নাম মুকুল শেখ বলে পুলিস জানিয়েছে। বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়ায়। বৃহস্পতিবার অভিযুক্তকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। মুর্শিদাবাদ থানার এক পুলিস আধিকারিক বলেন, বুধবার ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ থানার গুধিয়ায় ওই গৃহবধূর শ্বশুরবাড়ি। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। বাড়িতে তারও স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে। বছর তিনেক আগে দুইজন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।
মাস খানেক আগে ওই গৃহবধূ স্বামী ও সন্তানদের ছেড়ে চলে আসে। তারপর থেকে সে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিভিন্ন জায়গায় থাকছিল। সপ্তাহ খানেক আগে মুকুল শেখ ওই গৃহবধূকে মুম্বই নিয়ে যাওয়ার জন্য মুর্শিদাবাদ স্টেশনে নিয়ে আসে। ওখান থেকে শিয়ালদহে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সিগারেট আনার অজুহাতে ওই গৃহবধূকে স্টেশনে বসিয়ে রেখে চম্পট দেয় সে। অভিযোগ পত্রে ওই গৃহবধূ লিখেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক হোটেল ও পরিচিতদের বাড়িতে রেখে সহবাস করে। পাশাপাশি দুই লক্ষ টাকা এবং পাঁচ ভরি সোনার গহনা হাতিয়ে নিয়েছে।