Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের পরেও কন্যাশ্রীর আবেদন, স্কুলগুলিকে বার্তা পঞ্চায়েতের তরফে

বিয়ের পরেও কন্যাশ্রীর আবেদন, স্কুলগুলিকে বার্তা পঞ্চায়েতের তরফে
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: কন্যাশ্রী দুই বা কে-২ প্রকল্পের টাকা পাওয়ার জন্য বহু বিবাহিত মহিলা ফর্ম ফিল আপ করছেন। এমন অভিযোগ আসছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত থেকে। বিবাহিত মহিলারা যাতে এই ফর্ম ফিলাপ করতে না পারে, তারজন্য স্কুলগুলোকে আরও সচেতন হওয়ার অনুরোধ করছে পঞ্চায়েতগুলি। এমন ঘটনা ঘটেছে পলাশীপাড়া থানার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতে। নিয়মানুযায়ী কন্যাশ্রী দুই বা কে-২ প্রকল্পের টাকা অবিবাহিতা ছাত্রীরাই পায়। সরাসরি তাঁদের অ্যাকাউন্টে প্রকল্পের ২৫ হাজার টাকা ঢোকে। সেই জন্য তাঁদের ফর্ম ফিলাপ করতে হয়। ফর্মে পঞ্চায়েত প্রধানের সই লাগে। আজকাল বহু মেয়েকে বোঝা যায় না যে, তাঁদের বিয়ে হয়েছে কি না। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই কে-২ ফর্ম ফিলাপ করছে। ফর্মে প্রধানের সই করাতে যাওয়ার সময়ে বেশ কিছু এই ধরনের ঘটনা নজরে এসেছে পঞ্চায়েতের। প্রধান সই না করে তাঁদের ফিরিয়ে দিয়েছেন। ঘটনা গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ