Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী বাম-কং জোট সমর্থিত প্রার্থীরা

বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী বাম-কং জোট সমর্থিত প্রার্থীরা
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: লালবাগ মহকুমা আদালতের শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়জয়কার বাম-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীদের। বৃহস্পতিবার বারের নির্বাচন হয়। গণনা শেষে ফল বের হতেই দেখা যায়, বাম-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এদিনের নির্বাচনে ২১০টির মধ্যে ২০৭টি ভোট পড়ে। সভাপতি পদে তৃণমূল সমর্থিত শওকত আলিকে ১৬ ভোটে পরাজিত করেন বাম-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থী বিনোদ খান। সম্পাদক পদে তৃণমূল সমর্থিত সরকারি আইনজীবী পুলক মুখোপাধ্যায়কে ৪০ ভোটে পরাজিত করেন বাম-কংগ্রেস জোট সমর্থিত মলয় মুখোপাধ্যায়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ