সংবাদদাতা, কালিয়াচক: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিবেকানন্দ সরকার। সে বৈষ্ণবনগরের পারদেওনাপুর গ্রামের বাসিন্দা।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, ছ’মাস আগে বিবেকানন্দের বিয়ে হয়েছিল। পরিবার জানিয়েছে, বিয়ের পর থেকে নানা বিষয়কে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বাধত। প্রায়ই ঝগড়া হতো। সোমবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরলে ফের বিবেকানন্দের সঙ্গে স্ত্রী ঝামেলা শুরু করেন। এরপরই সে ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দেন। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকের। প্রতিবেশীরা এলে দরজা ভেঙে দেখেন, বিবেকানন্দ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন। তড়িঘড়ি দেহটি নামিয়ে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



