Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বার বার জামিন বাতিল, হতাশ পার্থ 

বার বার জামিন বাতিল, হতাশ পার্থ 
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিন না হওয়ায় জেলে রীতিমতো মুষড়ে পড়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তাঁর জামিনের আর্জি একাধিকবার বাতিল করে দিয়েছে আদালত। তাতে তিনি হতাশ বলে জেল সূত্রের খবর। তার উপর সম্প্রতি ফের তাঁর জামিনের আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই শুনানিও পিছিয়ে যায়। প্রেসিডেন্সি জেলের একটি সূত্র জানাচ্ছে, জামিন না হওয়ায় জেলের কয়েকজন কর্মীর কাছে তিনি আক্ষেপ করে বলেন, আমার পোড়া কপাল ছাড়া আর কি বলব। যদিও জেলের কর্মীরা তাঁকে নানাভাবে সান্ত্বনা দিতে থাকেন। কিন্তু তাতেও ওই প্রবীণ বন্দির আক্ষেপ কমেনি। একটা সময় জেলের ভিতরে সংবাদপত্র ও পত্রপত্রিকা পড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল। কিন্তু বর্তমানে সেই আগ্রহে অনেকটাই ভাঁটা পড়েছে। এখন অধিকাংশ দিনে তাঁর সেলে সংবাদপত্র এলেও সেদিকে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। মাঝে মধ্যে ইচ্ছে হলে টিভিতে একটু আধটু খবর দেখেন। না হলে অধিকাংশ সময় বিশ্রাম নেন, না হলে সকাল ও বিকেলের দিকে পায়চারি করে থাকেন। চিকিৎসাজনিত কারণে তাঁর খাবারদাবারের প্রতি রয়েছে নানা নিষেধাজ্ঞা। সব মিলিয়ে তিনি হতাশায় ভুগছেন বলে জেল সূত্রের খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ