Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোরোয় বাইক দুর্ঘটনায় মৃত ১

বোরোয় বাইক দুর্ঘটনায় মৃত ১
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় যখম হয়েছে বাইকে থাকা আরেকজন। বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে বোরো থানার বোরো-বান্দোয়ান রাস্তার আঁকরো গ্রামের অদূরে। পুলিস জানিয়েছে মৃত বাইক চালকের নাম অশোক মাহাতো (৫৭)। যখম আরেকজনের নাম নিবারণ মাহাতো। তাদের বাড়ি বাঁকুড়ার রানীবাঁধ থানার বনশোল গ্রামে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোরো থানার আঁকরো গ্রামে কাড়া লড়াইয়ের আসর বসেছিল এদিন। সেখানেই দুজন বাইকে করে কাড়া লড়াই দেখতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে আঁকরো গ্রামের অদূরে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের বাইকের। ঘটনায় জখম হয় বাইকে থাকা দুই ব্যক্তি। খবর পেয়ে বোরো থানার পুলিস জখম দুজনকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অশোক মাহাতোকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ