সংবাদদাতা, মালদহ: বিয়ের কয়েক ঘণ্টা আগে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইংলিশবাজার থানার বিনোদপুর এলাকার মোবারকপুরে। মৃত যুবকের নাম বিনয় মণ্ডল (৩২) বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। কয়েকদিন আগে ইংলিশবাজারের খাসকোল এলাকার এক তরুণীর সঙ্গে যুবকের বিয়ে চূড়ান্ত হয়েছিল। বিনয়ের অভিযোগ, পাত্রীর অন্য পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে শেষ মুহূর্তে জানতে পারেন বিনয়। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিসের কাছে অভিযোগ করেছে পরিবার। তদন্ত শুরু হয়েছে।



