সংবাদদাতা, মানবাজার: সরকারি আবাস যোজনার জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল পুরুলিয়ার বোরোয়। এ নিয়ে বোরো থানার ডোমজুড়ি গ্রামের বাসিন্দা অর্জুন কুম্ভকার মঙ্গলবার থানায় অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। পরে ওইদিন রাত্রে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত ব্যক্তির নাম সুবল চন্দ্র কুম্ভকার। তার বাড়ি ডোমজুড়ি গ্রামে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার জামিন মঞ্জুর হয়।
Advertisement
অর্জুন কুম্ভকার তার অভিযোগে পুলিসকে জানায়, তার বাংলা আবাস যোজনা তালিকায় নাম রয়েছে। অভিযোগ, তিনি খুবই গরিব। কোনওক্রমে সংসার চলে। গত ১৩ নভেম্বর ১১ টা নাগাদ তাদের গ্রামের সুবলচন্দ্র কুম্ভকার তাকে হুমকি দেয়। বলা হয় তার আবাস যোজনায় নাম রয়েছে। পাঁচ হাজার টাকা দিতে হবে। না হলে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। বিষয়টি নিয়ে তিনি মঙ্গলবার পুলিসের দ্বারস্থ হন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



