Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেপরোয়াভাবে লরি চালানোর অভিযোগে সাঁতুড়ি ধৃত চালক

বেপরোয়াভাবে লরি চালানোর অভিযোগে সাঁতুড়ি ধৃত চালক
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: বর্তমানে বেপরোয়া গাড়ি চালানোর জন্য সড়কগুলিতে দুর্ঘটনা বাড়ছে। তাই বেপরোয়া গাড়ি চালানো রোধ করতে সাঁতুড়ি পুলিস বিশেষ সক্রিয় হয়েছে। বৃহস্পতিবার বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে সাঁতুড়ি থানার পুলিস এক লরি চালককে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ধর্মেন্দ্র যাদব। তার বাড়ি ঝাড়খণ্ডের কনিপো এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কের এক লরি চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। যার ফলে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারতো।
Advertisement
সম্পর্কিত সংবাদ