Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাপেরবাড়ি চলে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ স্বামী আত্মঘাতী

বাপেরবাড়ি চলে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ স্বামী আত্মঘাতী
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মাত্র তিন সপ্তাহ আগে ভালোবেসে বিয়ে হয়। তারই মধ্যে অশান্তির জেরে স্ত্রী রাগ করে বাপেরবাড়ি চলে যান। স্ত্রীর মানভঞ্জন করে বাড়ি ফিরিয়ে আনতে যান স্বামী। কিন্তু স্ত্রী শ্বশুরবাড়ি ফিরবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপরই বাড়ি ফিরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি নলহাটি লাগোয়া ঝাড়খণ্ডের বনপাকুরিয়া গ্রামে। 
Advertisement
পুলিস জানিয়েছে, পেশায় গাড়ির চালক মৃত যুবকের নাম হরিমন মির্ধা(১৮) বাড়ি বন পাকুরিয়া গ্রামে। তিন সপ্তাহ আগেই ভালোবসে ঝাড়খণ্ডের পাকুরের এক যুবতীকে বিয়ে করেন। দু’-একদিন যেতেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ হয়। অশান্তির জেরে গত রবিবার স্ত্রী বাপেরবাড়ি চলে যান। তারপর স্ত্রীকে বুঝিয়ে ফিরিয়ে আনতে গত মঙ্গলবার শ্বশুরবাড়ি যান ওই যুবক। সেখানে স্ত্রীকে অনেক বোঝানোর পরও তিনি ব্যর্থ হন। স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন কোনদিনই শ্বশুরবাড়িতে যাবেন না। এরপরই ওইদিন সন্ধ্যার সময় মনমরা হয়ে হরিমন নিজের বাড়ি ফিরে আসেন। পরিবারের সদস্যরা বউমার কথা জিজ্ঞাসা করলে বলে সে আসেনি। ছেলের মানসিক অবস্থার কথা ভেবে কেউ তাঁকে আর বিরক্ত করেননি। এরই মধ্যে সে বাড়িতে থাকা ইঁদুর মারা বিষ খেয়ে ফেলেন। পরিবারের সদস্যরা জানতে পেরে তড়িঘড়ি তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের বাবা দিলীপ মির্ধা বলেন, বউমাকে খুবই ভালোবাসত ছেলে। কিন্তু, সেই বউমা বাপেরবাড়ি গিয়ে আর ফিরে আসেনি। এনিয়ে বুধবার সকালেই বউমার বাবার সঙ্গে কথা বলতাম। কিন্তু তার আগেই ছেলে মানসিক অবসাদে বিষ খেয়ে ফেলে। অনেকে চেষ্টা করেও বাঁচানো গেল না।  
অন্যদিকে শুক্রবার সকালে নলহাটির তেজহাটি গ্রামে বাড়ি থেকে শিবা লেট(১৯) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই যুবক পেশায় দিনমজুর ছিলেন। এদিন সকালে পরিবারের লোকজন ডাকতে গিয়ে ঘরের মধ্যে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখেন। 
সম্পর্কিত সংবাদ