Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেপরোয়া গতিতে সংঘর্ষ ২টি বাইকের, দাসপুরে মৃত দুই যুবক 

বেপরোয়া গতিতে সংঘর্ষ ২টি বাইকের, দাসপুরে মৃত দুই যুবক 
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: বেপরোয়া গতিতে আসা দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের, জখম হয়েছেন আরও এক যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার শ্যামসুন্দরপুরে। মৃত দুই যুবকের নাম সৌনক সাউ (২৫) এবং রুদ্রনীল রায় (২০)। সৌনকের বাড়ি দাসপুর গঞ্জে এবং রুদ্রনীলের বাড়ি ওই থানারই রাধাকৃষ্ণপুরে। পুলিস জানিয়েছে, রবিবার রাত ৯টার সময় ঘাটাল-পাঁশকুড়া রাস্তার উপর দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার দু’টি মৃতদেহেরই ময়নাতদন্ত করা হয়েছে। জখম চিন্ময় পোড়ের অবস্থাও আশঙ্কাজনক। তিনি একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেল, একটি বাইকে সৌনক এবং চিন্ময় পোড়ে দাসপুরের দিক থেকে মেচোগ্রামের দিকে যাচ্ছিলেন। ওই সময়ই পাঁশকুড়ার দিক থেকে রুদ্রনীল অন্য একটি বাইকে করে দাসপুরের দিকে আসছিলেন। দুই বাইকের গতিই ১০০ কিলোমিটারের আশেপাশে ছিল বলে পুলিস জানতে পেরেছে। রাত ৯টা নাগাদ একটি বিকট শব্দ হয়। স্থানীয় ব্যবসায়ীরা ওই শব্দ শুনে রাস্তায় গিয়ে দেখেন দু’টি বাইক থেকে তিনজন রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ