Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেপরোয়া গতিতে বাইক চালিয়ে রিলস, কালনায় দুই যুবককে জরিমানা ৬ হাজার

বেপরোয়া গতিতে বাইক চালিয়ে রিলস, কালনায় দুই যুবককে জরিমানা ৬ হাজার
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: হাইস্পিড মডেলের বাইক ঘণ্টায় ১০০-১১০কিমি গতিতে বেপরোয়াভাবে ছুটছে। তার পিছনে আর একটি বাইকে রিলস বানাচ্ছে আর একজন। কারও মাথায় হেলমেট নেই। পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। রবিবার এমনই বেপরোয়া বাইক চালানোর অভিযোগে দু’জনকে ধরে ৬০০০টাকা জরিমানা করল কালনা ট্রাফিক পুলিস। এছাড়া এদিন হেলমেট না পরা ও ট্রাফিক আইন না মানায় ২২জনকে প্রায় ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। কালনা সহ নাদনঘাট থানা এলাকায় মাস দুয়েকের মধ্যে একের পর এক পথ দুর্ঘটনায় একাধিক বাইক চালকের মৃত্যু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, মৃত বাইক চালকদের মাথায় হেলমেট ছিল না। নাদনঘাট ও কালনা থানার পুলিস লাগাতার অভিযান চালাচ্ছে। ট্রাফিক আইন না মানলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এসটিকেকে রোডে অভিযানে নামে কালনা ট্রাফিক পুলিস। নন্দগ্রামের কাছে এসটিকেকে রোডে ট্রাফিক পুলিসের নজরে আসে অত্যন্ত দ্রুতগতিতে হেলমেট ছাড়া দু’জন একটি বাইকে যাচ্ছে। পিছনে একটি বাইকে একজন তা সোশ্যাল মিডিয়ার রিলস বানাচ্ছে। পিছু ধাওয়া করে পুলিস তাদের ধরে ফেলে। দুই যুবককে আটক করা হয়। দু’জনের বাড়ি নদীয়া জেলায়। ট্রাফিক পুলিস হেলমেট ছাড়া ও বেপরোয়া বাইক চালানোর অভিযোগে দু’জনকে ৬০০০টাকা জরিমানা করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ