সংবাদদাতা, ময়নাগুড়ি: বিয়ের পর বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনতে পারেনি পুত্রবধূ। সেজন্য বউমাকে তাড়িয়ে ছেলেকে দ্বিতীয় বিয়ে দিতে উঠে পরে লেগেছে শ্বশুরবাড়ি। ঘর ছাড়ার জন্য পুত্রবধূকে অত্যাচার করা হচ্ছে। ঘটনাটি ময়নাগুড়ির ৯ নম্বর ওয়ার্ডের মহকালপাড়ায়।
Advertisement
চার বছর আগে ময়নাগুড়ির এক যুবতীর সঙ্গে মহাকালপাড়ার সাগর দাসের বিয়ে হয়। তারপর থেকেই শুরু হয় পণের জন্য চাপ। প্রতিবাদ করায় বধূর ওপর চলে চরম মানসিক ও শারীরিক অত্যাচার। সোমবার সকালে স্বামী ও শাশুড়ি মিলে বধূকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বাড়ি বিক্রি করে চলে যাওয়ার হুমকী দেয়। বধূর ভাই এসে প্রতিবাদ করলে শ্বশুরবাড়ির লোকজন তাদের মারধর করে। হাসপাতালে দুজনের চিকিত্সা চলেছে।
অভিযুক্ত শাশুড়ি লিপিরানি ঘোষ বলেন, আমার ছেলে সাগর এখন কোথায় রয়েছে জানি না। আমি কাউকে মারধর করিনি। তবে আমার ছেলে ও বউমার মধ্যে ঝামেলা হয়েছিল। আমার ছেলের প্রচুর ঋণ রয়েছে। তাই আমার বাড়ি আমি বিক্রি করতেই পারি। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।